ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২০:৫৯:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

ক্রিকেটার মাশরাফির শাশুড়ি করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৪ পিএম, ১৫ জুন ২০২০ সোমবার

ক্রিকেটার মাশরাফির শাশুড়ি করোনায় আক্রান্ত

ক্রিকেটার মাশরাফির শাশুড়ি করোনায় আক্রান্ত

দেশের তারকা ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার শাশুড়ি হোসনে আরা সিরাজের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আজ সোমবার সকালে নড়াইলের সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘রোববার থেকে হোসনে আরাকে নড়াইলের নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। তিনি সুস্থ্ আছেন।’

এ নিয়ে জেলায় আটজন চিকিৎসক ও ১৪ জন হাইওয়ে পুলিশের সদস্যসহ মোট ৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর মধ্যে আটজন চিকিৎসকসহ ২৩ জন সুস্থ হয়েছেন এবং দুজন মারা গেছেন বলে জানান সিভিল সার্জন।