ক্রীড়াঙ্গনে করোনাভাইরাসের প্রভাব
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫১ পিএম, ১১ মার্চ ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
বিশ্বের অন্তত ১১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এতে মৃত্যু হয়েছে ৪ হাজারের বেশি মানুষের, আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সোড়া ১ লাখের মতো। আর এই ভাইরাসের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে।
ফ্রান্সের একটি সংবাদমাধ্যম এল ইকুইপ বলছে, কিলিয়ান এমবাপেকে করোনাভাইরাসের জন্য পরীক্ষা করা হচ্ছে।
এছাড়া, আর্সেনালের বেশ কয়েকজন ফুটবলারকে করোনাভাইরাস পরীক্ষার জন্য আলাদা করা হয়েছে বলে নিশ্চিত করেছে ক্লাবটি। গ্রিসের ফুটবল ক্লাব অলিম্পিয়াকোসের মালিক এভানগেলোস মারিনাকিসের করোনাভাইরাস সংক্রমণ হয়েছে এটা নিশ্চিত হওয়ার পরই আর্সেনালের ফুটবলারদের আলাদা করা হয়েছে।
এ কারণে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে একটি ম্যাচ স্থগিত করা হয়েছে। ২ সপ্তাহ আগে আর্সেনাল ও অলিম্পিয়াকোসের একটি খেলায় মারিনাকিসের সংস্পর্শে আসেন আর্সেনালের ফুটবলাররা। মারিনাকিস নটিংহাম ফরেস্টেরও মালিক। মঙ্গলবার তার কোভিড-১৯ পরীক্ষায় ধরা পড়ে।
আর্সেনাল ক্লাব একটি বিবৃতিতে বলে, ক্লাবটির কিছু খেলোয়াড় যাদের নাম বা পরিচয় দেয়া হবে না, তারা এখন আইসোলেশনে আছে। তারা অলিম্পিয়াকোসের মালিকের সাথে খেলা শেষ হওয়ার সাথে সাথেই দেখা করেন।
খেলোয়াড় ছাড়াও চারজন আর্সেনাল স্টাফ আছেন যারা মারিনাকিসের কাছে বসেছিলেন তাদেরও ১৪ দিন ঘরে রাখা হচ্ছে। আর্সেনালের ১৪ দিনের এই সময় শেষ হবে শুক্রবার এবং ব্রাইটনের সাথে ১৪ মার্চ তারা মাঠে নামতে পারবে বলে ক্লাব বলছে।
স্প্যানিশ ফুটবল লিগের সকল খেলা আগামী দুই সপ্তাহের জন্য দর্শক ছাড়া খেলা হবে বলে মঙ্গলবার জানা গেছে। ২০২০ সালের ইউরোর প্লে অফের টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে। করোনাভাইরাসের কারণে আগামী ৩ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রীড়া ইভেন্ট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইতালি। দেশটির সরকার আগেই ঘোষণা দিয়েছিল, শীর্ষ ফুটবল প্রতিযোগিতাসহ সব ধরনের ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হবে খালি মাঠে।
ওদিকে করোনাভাইরাস সংক্রমণ যাতে না হয় এই ব্যবস্থা নিতে বাংলাদেশে হতে যাওয়া শ্যুটিং ও আর্চারির বেশ কয়েকটি আয়োজন আপাতত স্থগিত হয়েছে। আর্চারির সলিডারিটি গেমস আয়োজন অন্তত বছরের শেষ পর্যন্ত পেছানো হয়েছে বলে জানিয়েছেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজিবউদ্দিন চৌধুরী চপল।
ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও এএফসির নির্দেশনা মেনে বাংলাদেশসহ এশিয়ার বেশ কয়েকটি দেশ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ স্থগিতের ঘোষণা দিয়েছে এরই মধ্যে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেইন্ট জার্মেই ও বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যকার বুধবার রাতের ম্যাচে দর্শক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
-জেডসি
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











