ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৫:৪৫:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

ক্ষতি পোষাতে বাড়তি ক্লাস নেয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ১১ মার্চ ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনা মহামারির কারণে উচ্চ মাধ্যমিক পাস করে যেসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তাদেরকে বাড়তি ক্লাস করাতে বিশ্ববিদ্যালয়গুলোকে আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (১১ মার্চ) সকালে সাভারে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ব্লেন্ডেড শিক্ষা মহাপরিকল্পনা চূড়ান্তকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ডা. দীপু মনি বলেন, আমাদের এখন পুরোদমে ক্লাস শুরু হচ্ছে। আর আমরা পরিমাপ করে দেখছি যেখানে যতটুকু লার্নিং গ্যাপ হয়েছে, সেটুকু পুষিয়ে দেয়ার জন্য যারা আগের ক্লাস থেকে এখন নতুন ক্লাসে উঠেছে তাদের অতিরিক্ত ক্লাস করানো হবে।

শিক্ষা সচিব আবু বক্কর ছিদ্দীকের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও বিশ্ববিদ্যালয় উপাচার্যরা।