ক্ষুদ্র জাতিসত্তা বিষয়ে চিত্রকলা প্রদর্শনী উদ্বোধন
সাগর দেবনাথ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৩ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার
দেশের ৫০টি ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক জীবনধারা নিয়ে রাজধানীতে পক্ষকালব্যাপী ব্যতিক্রমধর্মী এক চিত্রকলা প্রদর্শনী শুরু হয়েছে আজ মঙ্গলবার।
‘চিত্রকলায় ৫০টি ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক জীবনচিত্র’ শীর্ষক এই প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। একাডেমির জাতীয় চিত্রশালা ভবনে আজ বিকেল থেকে এই প্রদর্শনী চলছে। প্রদশর্নী চলবে ১৫ মার্চ পর্যন্ত।
শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের প্রভাষক শিল্পী সুজন মাহবুব বলেন, বাংলাদেশ বৈচিত্রপূর্ণ কৃষ্টি ও সংস্কৃতির এক অনুপম লীলাভূমি। আমাদের রয়েছে হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য ও উত্তরাধিকার। বাংলাদেশে প্রায় ৫০টি ক্ষুদ্র জাতিসত্তার বসবাস রয়েছে। এই প্রদর্শনীতে ক্ষুদ্র জাতিসত্তার আচার অনুশীলন, জীবন চিত্র ও বিভিন্ন সুকুমার বৃত্তির সংস্কৃতির তাৎপর্য উপস্থাপন করা হচ্ছে।
তিনি জানান, এই সব জাতিগোষ্ঠীর অধিকাংশেরই নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে। পরিচর্যা ও সংরক্ষণের অভাবে তাদের ভাষা ও সাংস্কৃতিক অনুষঙ্গগুলো আজ যথাযথভাবে বিকশিত হচ্ছেনা। সেগুলো সংগ্রহপূর্বক চিত্রশিল্পে উপস্থাপনের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই প্রদর্শনীর আয়োজন করেছে।
একাডেমির চারুকলা বিভাগ থেকে জানান হয়, এই কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গত বছরের ২১ থেকে ২৩ জুলাই শিল্পকলা একাডেমি থেকে ৫০জন শিল্পী কয়েকটি ভাগে বিভক্ত হয়ে দেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী অঞ্চল পরিদর্শন করেছে।
তারা বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার তথ্য-উপাত্ত, স্থিরচিত্র এবং ক্ষেত্রবিশেষ স্কেচ তৈরী করেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিসত্তার অঞ্চল পরিদর্শন ও কার্যক্রমের ধারাবাহিকতায় গত বছরের ২-৪ আগস্ট একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় তিনদিনব্যাপী আর্টক্যাম্প অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পে ৫০জন চিত্রশিল্পী ৫০টি ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক জীবনের উপরে ১৫০টি চিত্রকর্ম এঁকেছেন। এ সব চিত্রকর্মই এই প্রদশর্নীতে স্থান পেয়েছে।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এই প্রদর্শনী বিষয়ে বলেন, এই প্রথম বারের মতো দেশের ৫০ ক্ষুদ্র জাতিসত্তার সংস্কৃতি ও জীবনধারা নিয়ে চিত্রকর্ম প্রদর্শনী হচ্ছে। অতীতে এই ধরণের চিত্রকর্ম বিচ্ছিন্নভাবে অনেকেই এঁকেছেন।
তিনি বলেন, কিন্তু আমরা পরিকল্পিতভাবে এই বিষয়ে প্রকল্প গ্রহণ করে কাজটি করছি। আশা করছি ভবিষ্যতে এই কাজ অব্যাহত থাকবে। কারণ আমাদের ক্ষুদ্র জাতিগুলোর জীবনমান ও সংস্কৃতি বাঙালি সংস্কৃতিরই অংশ। চিত্রকর্মগুলো এবং প্রত্যেকটি ক্ষৃদ্র জাতিসত্তার সংক্ষিপ্ত পরিচিতিসহ একটি ক্যাটালগও প্রকাশিত হচ্ছে।
আজ বিকেলে প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আদিবাসী ফেডারেশন-এর সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং এবং প্রদর্শনীর প্রধান সমন্বয়কারী শিল্পী কনক চাঁপা চাকমা।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




