ঢাকা, সোমবার ০৯, ফেব্রুয়ারি ২০২৬ ২:২১:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ

কয়েলের আগুনে মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৭ পিএম, ২৯ মে ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অগ্নিদগ্ধ হয়ে শিবচরে শিল্পী বেগম (৩৭) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সোয়া ১২টার দিকে শিবচর পৌরসভার ৬নং ওয়ার্ডের তালুকদারকান্দি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শিল্পী একই এলাকার আবদুল বারেক তালুকদারের মেয়ে।

পুলিশ জানায়, শিল্পী বেশ কয়েক বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মাঝে মাঝে নিজ পরিবার ও এলাকার লোকজনকে গালিগালাজও করতেন। কয়েকদিন ধরে তাকে বাড়ির একটি পরিত্যক্ত ঘরে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়।

শুক্রবার রাতে মশার কয়েল থেকে আগুন লাগলে কয়েক মিনিটের মধ্য ঘরটি পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভাতে ছুটে আসেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ৩০ মিনিট সময় লাগে। এসময় ঘর থেকে বের হতে না পেরে আগুনে দগ্ধ হয়ে তার মৃত্যু হয়।

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শ্যামল বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যেতে না যেতেই আগুনে পুরো ঘরটি পুড়ে যায়। এসময় ঘরে থাকা এক নারী আগুনে দগ্ধ হয়ে মারা যান। মরদেহ উদ্ধার করে শিবচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত। আগুনে এক প্রতিবন্ধী নারী দগ্ধ হয়ে মারা গেছেন।

-জেডসি