ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৫:১০:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই

খাগড়াছড়িতে আগুনে পুড়ে প্রভাষক শ্রীজিতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৮ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি শহরের কলেজ পাড়া এলাকায় আগুনে পুড়ে মাও শ্রীজিতা দেওয়ান (৩২) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। মাও শ্রীজিতা খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক ছিলেন।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক দিদারুল আলম জানান, আগুনে পোড়া একজনের মরদেহ পেয়েছি। তবে কি কারণে আগুন লেগেছে তা জানা যায়নি।

দুই বোন এক ভাইয়ের মধ্যে মাও শ্রীজিতা দেওয়ান দ্বিতীয়। তার বাবা ম্যাকানজি দেওয়ান জানান, ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। আগুন ছড়িয়ে যাওয়ায় মাও শ্রীজিতা বের হতে পারেননি।

খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

-জেডসি