ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১৯:০২:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার

খামেনিকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে: রেজা পাহলভি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৭ এএম, ১ মার্চ ২০২৬ রবিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

শিগগিরই মহান জাতীয় উদযাপনের সুযোগ আসছে জানিয়ে ইরানের নির্বাসিত প্রাক্তন যুবরাজ রেজা পাহলভি বলেছেন, ‘ইরানের হাজার হাজার সাহসী পুত্র-কন্যার হত্যাকারী আয়াতুল্লাহ আলী খামেনিকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে।’

ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের শেষ শাহ (রাজা) এর নির্বাসিত পুত্র রেজা পাহলভি, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে স্বাগত জানিয়েছেন। তিনি আয়াতুল্লাহ আলী খামেনিকে রক্তপিপাসু জাহহাকের (ইরানি পুরাণে একজন দুষ্ট রাজা’ বলে অবিহিত করেছেন। 

রেজা পাহলভি বলেন, ‘আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর সঙ্গে সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র কার্যকরভাবে শেষ হয়ে গেছে এবং শিগগিরি ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করা হবে।’

একই সঙ্গে ইরানি কর্মকর্তাদের আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নিয়োগ দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছেন রেজা পাহলভি। 

তিনি বলেন, ‘এটিই সামরিক, নিরাপত্তা এবং পুলিশ বাহিনীকে জনগণের সঙ্গে যোগ দেওয়ার শেষ সুযোগ।’