খামেনি নিহত: ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫২ এএম, ১ মার্চ ২০২৬ রবিবার
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশ। এ হামলায় তার কন্যা, জামাতা ও নাতিও নিহত হয়েছেন বলে জানা গেছে।
আজ রোববার (১ মার্চ) সকালে টেলিভিশনটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করেছে, আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন। কান্নাভেজা কণ্ঠে দেওয়া এক ঘোষণায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক খামেনির মৃত্যুর খবর জানিয়ে বলেন, ইরান ৪০ দিনের রাষ্ট্রীয় শোক পালন করবে।
এ ছাড়া ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে দেশটির একাধিক রাষ্ট্রীয় গণমাধ্যম আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে ৮৬ বছর বয়সী খামেনির মৃত্যু কীভাবে হয়েছে, সে বিষয়ে কোনো উল্লেখ নেই।
এর কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেন, ‘ইতিহাসের অন্যতম খারাপ মানুষ খামেনি মারা গেছেন।’
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এবিসি নিউজকে বলেছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান—দুজনই ‘সুস্থ ও নিরাপদে’ আছেন।
ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় কেবল খামেনিই নন, তার কন্যা, জামাতা ও নাতিও নিহত হয়েছেন।
এরই মধ্যে দক্ষিণ ইরানের একটি স্কুলে হামলায় ১০৮ জন ও ২৪টি প্রদেশে অন্তত ২০১ জন নিহত হওয়ার খবর জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
সর্বোচ্চ নেতার মৃত্যুর পর ইরান তার প্রতিশোধমূলক হামলার পরিধি আরও বিস্তৃত করেছে। কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, জর্ডান, সৌদি আরব ও ইরাকে অবস্থিত ইসরায়েলি ও মার্কিন সামরিক সম্পদ লক্ষ্য করে ইরান ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যুদ্ধের ভয়াবহতা বিবেচনায় মধ্যপ্রাচ্যের একাধিক দেশ ইতোমধ্যে তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
ইরানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালায়। এরপর পাল্টা জবাব দেয় ইরানও। মধ্যপ্রাচ্যের দুবাই, দোহা, বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
- পুরস্কার নেওয়ার সিদ্ধান্ত মোহন রায়হানের, দিলেন ব্যাখ্যা
- আপনার আদর্শ বাগান কেমন হবে জেনে নিন
- বসুন্ধরা সিটিতে জমে উঠেছে ঈদের কেনাকাটা
- সেহেরিতে ডাকতে আসা: ঐতিহ্য, ইতিহাস ও পরিবর্তনের গল্প
- ৬ দেশে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু
- আগামী ১৩ জুন টেইলর সুইফটের বিয়ের তারিখ চূড়ান্ত
- ঢাকা-সিলেট রুটে ট্রেনের সিডিউল বিপর্যয়, যাত্রীদের দুর্ভোগ চরমে
- খামেনিকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে: রেজা পাহলভি
- অগ্নিঝরা মার্চ শুরু আজ, স্বাধীনতার শপথ
- ইরানে বালিকা বিদ্যালয়ে হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১১৮
- খামেনি হত্যা: প্রতিশোধের অঙ্গীকার ইসলামিক রেভল্যুশনারি গার্ডের
- জলবায়ু পরিবর্তনে জেরে দেবে যাচ্ছে রাজধানী ঢাকা: গবেষণা
- মৃত্যুর সময় কী করছিলেন ইরানের সুপ্রিম লিডার খামেনি?
- খামেনি নিহত: ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
- ফ্যামিলি কার্ড: স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান
- ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত
- শনিবার ভিড় বাড়ছে রাজধানীর শপিংমলগুলোতে
- আইসিসির মাস সেরা ক্রিকেটার সোবহানা মোস্তারি
- গভীররাতে দাদিকে খুন, নাতনিকে তুলে নিয়ে হত্যা
- ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত
- ফ্যামিলি কার্ড: স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ
- কুমিল্লায় সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় দুই বোন নিহত
- আজও জমে ওঠেনি বইমেলা, লোক আছে, ক্রেতা নেই
- মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল
- দূষিত বাতাসে লাহোর প্রথম, দিল্লি দ্বিতীয় ও ঢাকা তৃতীয়
- ঈদযাত্রায় ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী
- ‘সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল’
- অভিনয়েই নিজেকে নতুন করে খুঁজে পাই: তানজিন তিশা
- স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফার্মাসিস্টস ফোরামের ৬ দাবি পেশ











