খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন পাপড়ি রহমান-ধ্রুব এষ
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫১ এএম, ৩০ জানুয়ারি ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবার নেত্রকোনা প্রখ্যাত কথা সাহিত্যিক খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন কথা সাহিত্যিক পাপড়ি রহমান ও প্রচ্ছদশিল্পী ও শিশু সাহিত্যিক ধ্রুব এষ।
রোববার সন্ধ্যায় এ তথ্য জানান নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান।
নেত্রকোনা সাহিত্য সমাজ ১৯৯৭ সাল থেকে প্রতিবছর পহেলা ফাল্গুন নেত্রকোনার পাবলিক লাইব্রেরীর বকুলতলা চত্তরে বসন্তকালীন সাহিত্য উৎসব ও কথা সাহিত্যিক খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরষ্কার প্রদান করে আসছে।
উৎসবে প্রতিবছর বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ দেশ বরেণ্য একজন লেখক, কবি, সাহিত্যিককে এ পুরস্কার দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় আগামী পহেলা ফাল্গুন ২৬তম বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরষ্কার প্রদান করা হবে।
নেত্রকোনা সাহিত্য সমাজ পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এবার বাংলা সাহিত্যে অসামান্য অবদান রাখায় প্রচ্ছদ শিল্পী ও শিশু সাহিত্যিক ধ্রুব এষ এবং কথা সাহিত্যিক পাপড়ি রহমানকে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার-১৪২৯ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ধ্রুব এষ প্রচ্ছদ শিল্পী ছাড়াও কবিতা, শিশু সাহিত্য ও গল্পে বিশেষ খ্যাতি অর্জন করেছেন। পারি পাতার গাড়ি, সূর্য মামার বাচ্চাদের গল্প, ঠিক দুক্কুর বেলা, ভূতপুর, রাফখাতা তাঁর উল্লেখযোগ্য শিশু সাহিত্য।
আর কথা সাহিত্যিক পাপড়ি রহমানের অষ্টরম্ভা, ধূলিচিত্রিত দৃশ্যাবলি, পোড়া নদীর স্বপ্নপূরণ, বয়ন, পালাটিয়া উল্লেখযোগ্য গ্রন্থ।
নেত্রকোনা সাহিত্য সমাজের কবি তানভীর জাহান চৌধুরী জানান, বসন্তকালীন সাহিত্য উৎসবে এর আগে ২৭ জন কবি-সাহিত্যিককে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান করা হয়েছে।
তারা হচ্ছেন- অধ্যাপক যতীন সরকার, অধ্যাপক আনিসুজ্জামান, কবীর চৌধুরী, কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ, কবি নির্মলেন্দু গুণ, রাহাত খান, হেলাল হাফিজ, রফিক আজাদ, বুলবন ওসমান, মহাদেব সাহা, জাফর ইকবাল, নাসরিন জাহান, আবু হাসান শাহরিয়ার, সেলিনা হোসেন, সেলিম আল দীন, আলতাফ হোসাইন, আনিসুল হক, জাকির তালুকদার, মোহাম্মদ রফিক, মোহাম্মদ নুরুল হক, আসাদ চৌধুরী, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, খালেদ মতিন (মরণোত্তর), রফিকউল্লাহ খান, মারুফুল ইসলাম, কামাল চৌধুরী, শামসুজ্জামান খান (মরণোত্তর) ও শামীম রেজা।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন




