খালেদাকে বিএসএমএমইউতে আনা হচ্ছে না
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫০ পিএম, ১০ মার্চ ২০১৯ রবিবার
শেষ পর্যন্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিএসএমএমইউতে আনা হচ্ছে না।হাসপাতালে চিকিৎসা নিতে অনীহা প্রকাশ করায় কারাবন্দি খালেদা জিয়াকে পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হচ্ছে না বলে জানিয়েছেন বিএসএমএমইউর পরিচালক আব্দুল্লাহ আল হারুন।
রোববার দুপুরে বিএসএমএমইউর কেবিন ব্লকের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
আব্দুল্লাহ আল হারুন বলেন, কারা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন যে, আজকে খালেদা জিয়াকে বিএসএমএমইউ-তে আনা হচ্ছে না। আমরা খালেদা জিয়াকে গ্রহণ করতে প্রস্তুত ছিলাম, মেডিকেল বোর্ড প্রস্তুত ছিল, কেবিনও প্রস্তুত ছিল।
এর কিছুক্ষণ আগে রোববার বেলা পৌনে ১২টার দিকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম জানিয়েছিলেন, খালেদা জিয়া বিএসএমএমইউতে যাবেন না বলে জানিয়েছেন।
এরও আগে সকালে খালেদা জিয়াকে বিএসএমএমইউতে আনা হবে জানিয়েছিলেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন।তিনি বলেন, আমাদের সব রকম প্রস্তুতি আছে।
সকাল থেকেই হাসপাতালের কেবিন ব্লকের ৬২১ ও ৬২২ নম্বর কেবিনটি সাফ-সুতরো করে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড নিয়ে কেবিন ব্লক ঘুরে দেখেন হাসপাতালের পরিচালক। হাসপাতাল ঘিরে নেয়া হয় কড়া নিরাপত্তাব্যবস্থা।
কিন্তু দুপুরে বিএসএমএমইউ পরিচালক সংবাদ সম্মেলনে জানান, খালেদা জিয়াকে হাসপাতালতে আনা হচ্ছে না। তিনি বলেন, খালেদা জিয়া আসবেন বলে আমাদের কারা কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছিল। তার জন্য একটি কেবিন ও মেডিকেল বোর্ডের সদস্যরা প্রস্তুত ছিল। কিছুক্ষণ আগে কারা কর্তৃপক্ষ থেকে জানানো হল তিনি আজ আসছেন না।
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার





