ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১৭:২৫:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

খালেদাকে মোদীর তিন প্রশ্ন

আপডেট: ০৩:৪৬ পিএম, ১১ জুন ২০১৫ বৃহস্পতিবার

images (1)স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করতে গিয়ে তিনটি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে। খোদ ভারতীয় প্রধানমন্ত্রী নিজে এই প্রশ্নগুলো করেন বলে কলকাতা থেকে প্রকাশিত দৈনিক স্টেটসম্যানের এক খবরে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বেগম খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্রহীনতার নালিশ জানিয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে। কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রী তাকে তিনটি প্রশ্ন করলে তিনি বিব্রতকর অবস্থায় পড়ে যান। বেগম জিয়া প্রথম প্রশ্নটির উত্তর দিতে পারলেও বাকি দুটি প্রশ্নের ক্ষেত্রে বিব্রতকরভাবে তিনি নিরব থেকেছেন।
স্টেটসম্যানের বরাত দিয়ে কানাডার অনলাইন নতুনদেশের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেগম খালেদা জিয়াকে নরেন্দ্র মোদীর প্রথম প্রশ্ন ছিলো-ভারতের রাষ্ট্রপতির সাথে যেদিন পূর্ব নির্ধারিত সাক্ষাতের কর্মসূচি ছিলো সেদিন কারা ঢাকায় হরতাল ডেকেছিলো।
দ্বিতীয় প্রশ্ন ছিলো ২০০৪ সালে চীন থেকে আসা দশ ট্রাক অস্ত্র চট্টগ্রাম বন্দরে অবৈধভাবে খালাস করে ভারতীয় সন্ত্রাসীদের কাছে পৌঁছে দেয়ার যে আয়োজন করা হয়েছিলো সেটা ঘটেছিলো আপনার প্রধানমন্ত্রীত্বের আমলে। আর সেই গোপন আমদানির সঙ্গে আপনার ক্যাবিনেটের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী স্বরাষ্ট্র ও শিল্পমন্ত্রী জড়িত ছিলেন। শোনা যাচ্ছে, আপনি এবং আপনার দল ওই ঘটনার তদন্তে খুব একটা সাহায্য করেননি।
আর তৃতীয় প্রশ্নটি ছিলো- বর্ধমানের  বিস্ফোরণকাণ্ডে তার দলের ও জোটসঙ্গী জামায়াত নেতাদের সম্পৃক্ততার তথ্য ভারত-বাংলাদেশের যৌথ তদন্তে উঠে আসছে। বিএনপি ও তার জোটসঙ্গীদের ওইসব দোষীদের আড়াল না করে তদন্তে সহায়তা করা তার (বেগম খালেদা জিয়ার) নৈতিক দায়িত্ব। প্রথম প্রশ্নের ব্যাপারে খালেদা জিয়া উত্তর দিলেও পরের দুটি প্রশ্নের মুখে একেবারেই চুপসে যান বলে ঐ প্রতিবেদনে দাবি করা হয়েছে।
১১.০৬.২০১৫