খালেদাকে হাসপাতালে নেওয়া হতে পারে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:০০ পিএম, ৬ এপ্রিল ২০১৮ শুক্রবার
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এক্স-রে ও রক্ত পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কাল শনিবার বা রোববার এসব পরীক্ষার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হতে পারে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চার সদস্যের মেডিকেল বোর্ডের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে বিএনপি বলেছে, খালেদা জিয়াকে দেখতে গতকাল বৃহস্পতিবারও তার ব্যক্তিগত চিকিৎসকেরা অনুমতি পাননি। এতে পরিষ্কার হয়ে গেছে, সরকার বিএনপির চেয়ারপারসনকে সঠিক চিকিৎসা করতে দিতে চায় না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, খালেদা জিয়াকে তার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নেয়ার সুযোগ দেওয়া হবে। খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার পর এ বিষয়টি ঠিক করা হবে। তবে গতকাল পর্যন্ত খালেদা জিয়া তার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শের বাইরে কোনো ওষুধ নেননি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র মতে, সাধারণ বন্দীদের যেমন বিভিন্ন সময় পরীক্ষার জন্য সরকারি হাসপাতালে নেওয়া হয়, সেই একই ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট সচিবকে (সুরক্ষা ও সেবা) নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গতকাল প্রথম আলোকে বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করতে নেয়া হবে।
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার




