ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ৮:৩১:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

খালেদার জামিন আবেদন ফেরত নিলেন আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪৫ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন মঞ্জুর হয়নি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। বুধবার বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষে আদালত খালেদা জিয়ার জামিন প্রশ্নে কোনো আদেশ দেননি।

একপর্যায়ে খালেদার আইনজীবীরা জামিনের আবেদনটি ফেরত নিয়ে নিলে হাইকোর্ট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেয়।

আদালতে বিএনপি চেয়ারপারসনের পক্ষে শুনানিতে করেন আইনজীবী জয়নুল আবেদীন। উপস্থিত ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল, সগীর হোসেন লিয়ন প্রমুখ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত বছরের ৩০ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে সাত বছর কারাদণ্ড দেন সংশ্লিষ্ট বিচারিক আদালত। এ মামলায় এর আগে হাইকোর্টের নিয়মিত একটি বেঞ্চে জামিনের আবেদন নামঞ্জুর হলে গত সপ্তাহে জামিনের জন্য ফের হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে আইনজীবীদের মাধ্যমে আবেদন করেন বিএনপির চেয়ারপারসন।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ১০ বছর আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া কারাগারে রয়েছেন। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে কারা হেফাজতে চিকিৎসাধীন তিনি।

-জেডসি