খালেদার জামিন দেয়ার এখতিয়ার একমাত্র আদালতের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১৭ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন দেওয়ার এখতিয়ার একমাত্র আদালতের রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আইনমন্ত্রী এই কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, এতিমখানার টাকা চুরি করায় জেলে আছেন খালেদা জিয়া। তাকে জামিন দেয়ার এখতিয়ার একমাত্র আদালতের রয়েছে।
হুসেইন মুহম্মদ এরশাদকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছেন, এরশাদ যখন খালেদা জিয়াকে গুলশানে এক টাকায় বাড়ি আর ক্যান্টনমেন্টে সাড়ে ২২ বিঘার বাড়ি দিয়ে দেন তখন খুব ভালো লোক। আর যখন এরশাদ গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করেন তখন হয়ে যান খারাপ। উনাদের কথা জনগণ বিশ্বাস করবে না।
আনিসুল হক বলেন, যখন উনি ( মির্জা ফখরুল) এ বক্তৃতা দেন তখন ওনার ডানে বামে কে ছিল আপনারা কি দেখেছেন? দেখেননি! উনার ডানে ছিল মওদুদ আহমেদ। মওদুদ আহমেদ এরশাদের কী ছিলেন? উনারা গণতন্ত্র বাঁচিয়ে রেখেছেন মওদুদকে নিয়ে।
এই সময় মন্ত্রীর সাথে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান; পুলিশ সুপার মো. আনিসুর রহমান; আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা; আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল; আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।
-জেডসি
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল