খালেদার প্রতি ইসির সুবিচার প্রত্যাশা তার আইনজীবীর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৭ পিএম, ৫ ডিসেম্বর ২০১৮ বুধবার
আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রার্থিতার বৈধতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন তার আইনজীবীরা।
আজ বুধবার ব্যারিস্টার কায়সার কামালসহ তিন সদস্যের একটি দল খালেদা জিয়ার আপিল আবেদন জমা দেন।
গত ২৮ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করে সাজাপ্রাপ্ত হওয়ায় খালেদা জিয়ার ফেনী-১, বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৭ আসনের প্রার্থিতা অবৈধ ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। আজ ওই তিন আসনেই বৈধতা ফিরে পেতে তিনজন আইনজীবীর মাধ্যমে আপিল করা হয়েছে।
আপিল শেষে ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি এটি সরকারের ষড়যন্ত্রেরই একটি অংশ। আজকে আমরা খালেদা জিয়ার পক্ষ থেকে আমি ব্যারিস্টার কায়সার কামাল ফেনী-১, ব্যারিস্টার নওশাদ জমির বগুড়া-৬ ও অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বগুড়া-৭ এই তিনটি আসনের আম-মোক্তারনামা প্রদত্ত হয়ে আপিল দায়ের করেছি বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে।’
তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি আইন যদি নিজস্ব গতিতে চলে এবং নির্বাচন কমিশন যদি ফেয়ারলি ডিসাইড করেন তাহলে আমরা নির্বাচন কমিশন থেকেই খালেদা জিয়ার পক্ষে রায় পাব। সারা দেশ ও জাতি তাকিয়ে আছে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য। আর দেশনেত্রী খালেদা জিয়াকে ছাড়া যে নির্বাচন হবে সে নির্বাচন প্রহসনের নির্বাচন হবে।’
‘অতএব দেশের স্বার্থে, জাতীর স্বার্থে আন্তর্জাতিক মহলে স্বীকৃতির জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সুবিচার করবেন এ প্রত্যাশা আমরা রাখছি’ বলেও জানান এই আইনজীবী।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস


