ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৩:২৬:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার

খালেদার মুক্তির দাবিতে বিএনপির অনশন চলছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:৫২ পিএম, ৯ জুলাই ২০১৮ সোমবার

কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিএনপির প্রতীক অনশন কর্মসূচি চলছে।



আজ সোমবার সকাল ৯ টায় থেকে এই প্রতীকী অনশন কর্মসূচি শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।



কর্মসূচি উপলক্ষে সোমবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মহানগর নাট্যমঞ্চে জড়ো থাকেন। ইতিমধ্যে সহস্রাধিকেরও বেশি নেতাকর্মী মহানগর নাট্যমঞ্চে উপস্থিত হয়েছেন।

 

কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, কবির মুরাদ, জয়নাল আবদিন ফারুক, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্সসহ যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল, তাঁতী দল, মৎস্যজীবী দল, শ্রমিক দল ও জাসাসের নেতাকর্মীরা রয়েছেন।