ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৬:৫৩:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই

খালেদার মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন চলছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:২৫ এএম, ২৮ এপ্রিল ২০১৮ শনিবার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করছেন নেতাকর্মীরা।

আজ বুধবার বেলা ১১টা থেকে মানববন্ধন শুরু করার কথা থাকলেও নেতাকর্মীরা সকাল ১০টার পরেই ব্যানার নিয়ে সড়কে দাঁড়িয়ে পড়েন।

মানববন্ধনে অংশ নিতে সকাল ১০টা থেকেই আসতে শুরু করেন নেতাকর্মীরা। খন্ড খন্ড ভাবে জড়ো হয়ে ইতোমধ্যেই কার্যালের সামনের সড়কে নানা স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। বিএনপির মানববন্ধন ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

পূর্বঘোষণা অনুযায়ী, রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হওয়া কথা ছিল। তবে এটি পরিবর্তন করে নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন হচ্ছে।

এদিকে মানববন্ধ চলার কারণে পল্টন রোডসহ আশেপাশের রাস্তায় ব্যাপক জ্যাম সৃষ্টি হয়ে গেছে। যান চলাচলে বিঘ্ন ঘটছে।