ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১১:৩৪:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত

খালেদার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:০৫ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। তার মামলার আদালত কারাগারে স্থানান্তরের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ সারা দেশে আজ প্রতিবাদ সমাবেশ পালনের কর্মসূচি পালন করছে বিএনপি। 
 
 
আজ সকাল ৮টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে তোপখানা রোডে একটি মিছিল বের করে দলটির নেতা এবং কর্মীরা। এতে নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলে ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক আরিফুর রহমান নাসিমসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।


এসময় অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
 
 
গত বুধবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন। ঢাকাসহ সারা দেশে মহানগর জেলা সদরে এ কর্মসূচি পালন করা হচ্ছে।