খালেদার মুক্তি চেয়ে মন্ত্রণালয়ে শামীম ইস্কান্দারের চিঠি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫২ পিএম, ৮ মার্চ ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কারা হেফাজতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য মুক্তি চেয়ে ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে চিঠি দিয়েছেন বলে জানা গেছে। একই দিনে আইন মন্ত্রণালয় ও বিএসএমএমইউ হাসপাতালেও চিঠি দেওয়া হয়েছে।
বুধবার (০৪ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে তিনি এ চিঠি দেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
জানা গেছে, ওই চিঠিতে প্যারোলের বিষয় সুনির্দিষ্টভাবে কিছু লেখা হয়নি। তবে অসুস্থতার কারণে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য সাময়িকভাবে মুক্তি চাওয়া হয়েছে। এতে খালেদা জিয়ারও সম্মতি রয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে সাংবাদিকদের কিছু জানানো হয়নি।
শনিবার (০৭ মার্চ) বিকেলে পরিবারের পাঁচ সদস্য খালেদা জিয়ার সঙ্গে বিএসএমএমইউ হাসপাতালে দেখা করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বোন সেলিমা ইসলাম। তিনি মানবিক কারণে বোনের (খালেদা) মুক্তি দাবি করেন। একই সঙ্গে তিনি শঙ্কা প্রকাশ করেন, খালেদা জিয়াকে আমরা জীবিত অবস্থায় হাসপাতাল থেকে বাসায় নিতে পারবো কি না সন্দিহান।
গত ২৭ ফেব্রুয়ারি খালেদা জিয়ার পক্ষে হাইকোর্টে জামিন আবেদন করা হলে সে আবেদন খারিজ হয়ে যায়। ফলে আদালতের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তির বিষয়টি সঙ্কুচিত হয়ে গেছে। জানা গেছে, সরকারের কাছে মুক্তির জন্য যে আবেদন করা হয়েছে সেটাতে খালেদা জিয়া নিজেও সম্মতি দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক খালেদা জিয়ার একজন ব্যক্তিগত কর্মকর্তা রবিবার (৮ মার্চ) সকালে বলেন, শামীম ইস্কান্দার নিজেই মন্ত্রণালয়ে গিয়ে চিঠিটি দিয়ে এসেছেন। চিঠিতে কি লেখা হয়েছে সেটা আমি জানি না।
সূত্র আরও জানায়, পরিবারের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার ইতিবাচক মনোভাব দেখালে খালেদা জিয়া শেষ মুহূর্তে প্যারোলের জন্য আবেদন করতে পারেন। এ ব্যাপারে তার সম্মতি নিতে পরিবারের পক্ষ থেকে বারবার চাপ দেওয়া হচ্ছে।
-জেডসি
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না