ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১১:৩৬:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত

খালেদার শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ নয় : মেডিকেল বোর্ড

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:২৫ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৮ বুধবার

দুর্নীতি মামলায় কারাবন্দী খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ নয় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন।

 

আব্দুল্লাহ আল হারুন বলেন, গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরামর্শ দিয়েছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ নয়।

 

আজ রোববার দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, বোর্ডের চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসার প্রতিবেদন সঠিক সময়ে আমার হাতে দিয়েছেন। প্রতিবেদনটি আজই কারা অধিদপ্তরের পাঠিয়ে দেবো।

 

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত ৫ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান মেডিসিন বিভাগের অধ্যাপক এম এ জলিল বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় কি কি করণীয় তা প্রতিবেদনে উল্লেখ করে তা হস্তান্তর করেছি। তার চিকিৎসায় অনেক কিছুই করণীয় আছে। কোথায় চিকিৎসা হওয়া দরকার সে বিষয়েও পরামর্শ দেয়া আছে। পাশাপাশি রোগের বর্ণনাও রয়েছে।

 

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুনের হাতে এ প্রতিবেদন তুলে দেন মেডিকেল বোর্ডের প্রধান মেডিসিন বিভাগের অধ্যাপক এম এ জলিল।

 

এসময় বোর্ডের অন্যান্য সদস্য কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. হারিসুল হক, অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ডা. আবু জাফর বিরু, চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তারিক রেজা আলী ও ফিজিক্যাল মেডিসিন সহযোগী অধ্যাপক ডা. বদরুন্নেসা উপস্থিত ছিলেন।