ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১১:৩৬:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত

খালেদার সঙ্গে দেখা করতে ফের কারাফটকে যাবেন আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৪:৫২ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার

কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফের কারাফটকে যাবেন আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার। আজ বুধবার বিকাল ৩টায় নাজিমউদ্দিন রোডের পুরানো কারাগারে যাবেন তারা।

 

এর আগে, মঙ্গলবার বিকাল ৩টায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়ে কারাফটকের সামনে প্রায় এক ঘণ্টা অবস্থান করে ফিরে যান তারা।

 


এ সময় সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের বলেন, আগামী ২০ সেপ্টেম্বর মামলার তারিখ রয়েছে। কিন্তু খালেদা জিয়ার সঙ্গে আমাদের দেখা করতে না দিলে আমরা কীভাবে আদালতকে সহযোগিতা করব। বুধবার আবার বিকাল তিনটায় দেখা করতে আসব। যদি না পারি সেটি আদালতকে জানাব।

 

উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে কারাবন্দি খালেদা জিয়ার বিচার চলছে। আর এই কারাগারেই বন্দি রয়েছেন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি খালেদা জিয়া।