খালেদার সঙ্গে স্বজনরা দেখা করেছেন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:৩৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৮ রবিবার
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করেছেন তার স্বজনেরা। তারা প্রায় ৫৫ মিনিট মিসেস জিয়ার সঙ্গে একান্তে কথা বলেন। আজ শুক্রবার বিকেল ৪টার পর তারা ভেতরে প্রবেশ করেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির বলেন, ‘বিকেল সোয়া ৪টায় ওই চারজন অনুমতিক্রমে ভেতরে যান এবং সন্ধ্যায় বের হয়ে এসেছেন।’
খালেদা জিয়ার স্বজনদের বাসা থেকে কারাফটকে নিয়ে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল। তিনি জানান, স্বজনদের সঙ্গে ৫৫ মিনিট কথা বলেন বিএনপির চেয়ারপারসন।
খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী ও ছেলে দেখা করতে যান। শুক্রবার বিকেল ৫টা ৫ মিনিটে কারাগার থেকে বের হন তারা। এরপরই বংশাল রোড দিয়ে তারা চলে যান।
শুক্রবার বিকেল ৩টার দিকে একটি গাড়িযোগে কারাগারের ফটকে যান স্বজনেরা। তাদের ভেতরে নিয়ে যায় কারা কর্তৃপক্ষ।
মীর হেলাল জানান, স্বজনদের বিএনপি চেয়ারপারসন জানিয়েছেন তিনি ভালো আছেন ও সুস্থ আছেন। তিনি আরো জানান, এ বিষয়ে বিস্তারিত বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের গণমাধ্যম শাখা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে বৃহস্পতিবার পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এরপরই তাকে কারাগারে নেওয়া হয়।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস


