ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৫:০৮:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই

খালেদার স্বজনদের সঙ্গে কারাগারে গেলেন ফাতেমার বাবা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:৫৮ পিএম, ২৪ মে ২০১৮ বৃহস্পতিবার

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তার পরিবারের স্বজনরা। কারাগারে খালেদার সঙ্গে থাকা গৃহকর্মী ফাতেমার বাবা রফিকুল ইসলামও তাদের সঙ্গে ছিলেন। এটাই প্রথম ফাতেমার পরিবারের কোনো সদস্য তার সঙ্গে দেখা করলেন।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে নাজিমউদ্দিন রোডের পুরানো কেন্দ্রীয় কারাগার যান খালেদা ও ফাতেমার স্বজনরা।

কারাগারে যান খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দার, তার ছেলে অভিক এস্কান্দার, ভাগ্নে ডা. মামুন। সন্ধ্যা ৬টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন। বেরিয়ে যাওয়ার সময় তারা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি।