ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২২:২০:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে ইইউ এমপির আহ্বান

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৩ পিএম, ১১ ডিসেম্বর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের এক সদস্য।

স্থানীয় সময় বুধবার (৮ ডিসেম্বর) ড. আইভান স্টেফানেক নামে ওই সদস্য এ অনুরোধ জানান।

চিঠিতে তিনি লেখেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বের হয়েছে। তার শর্তাধীন মুক্তির মেয়াদ বৃদ্ধি ও জরুরি ভিত্তিতে চিকিত্সার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে তার পরিবার। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির বিষয়টির ওপর আলোকপাত করে আপনি (শেখ হাসিনা) ও আপনার সরকারের কাছে আবেদন করব, জরুরি চিকিত্সার জন্য তাকে বিদেশে পাঠাতে তার পরিবারের আবেদনে যেন অনুমোদন দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে এই হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন তিনি।