ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ২১:১৭:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

খালেদা জিয়ার প্যারোলে মুক্তির কোনো তথ্য নেই: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৮ পিএম, ১৮ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ব্রুনাই সফর সম্পর্কে গণমাধ্যমকে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। ছবি: ইউএনবি

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ব্রুনাই সফর সম্পর্কে গণমাধ্যমকে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। ছবি: ইউএনবি

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

লন্ডনে চিকিৎসার জন্য খালেদা জিয়ার প্যারোলে মুক্তির খবর নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ব্রুনাই সফর সম্পর্কে গণমাধ্যমকে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী।

ব্রুনাই দারুসসালামের সুলতান হাজী হাসানাল বলকিয়া মু’ইজ্জাদিন ওয়াদ্দৌলাহ’র আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে আগামী ২১ এপ্রিল (রবিবার) ব্রুনাই দারুসসালাম যাবেন প্রধানমন্ত্রী।