ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ৪:৪৯:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

খালেদা জিয়াকে দেখতে যাবে মেডিকেল বোর্ড

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:২৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দুর্নীতি মামলায় কারাবন্দি খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড আজ শনিবার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে তাকে দেখতে যাবেন।

 

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

জানা গেছে, খালেদা জিয়ার চিকিৎসার জন্য সরকার গত বৃহস্পতিবার পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করে। বোর্ডের সদস্যরা হলেন-বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারনাল মেডিসিনের অধ্যাপক আব্দুল জলিল চৌধুরী, কার্ডিওলজির অধ্যাপক হারিসুল হক, অর্থোপেডিক সার্জারির অধ্যাপক আবু জাফর চৌধুরী, চক্ষুর সহযোগী অধ্যাপক তারেক রেজা আলী ও ফিজিকেল মেডিসিনের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ।

 

এ ব্যাপারে জেলার মাহবুবুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে আমাদের লিখিতভাবে জানানো হয়েছে, শনিবাল বেলা সাড়ে ১১টায় মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে দেখতে আসার কথা রয়েছে। চিকিৎসকদের সব ধরনের সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছি আমরা।