ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ৪:০২:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত

খালেদা জিয়ার ছবি ব্যবহার করতে পারবে না শরিকরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৪ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার

পুরোনো ছবি

পুরোনো ছবি

পোস্টার, ব্যানার বা অন্য কোনো প্রচার উপকরণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি ব্যবহার করতে পারবে না জাতীয় ঐক্যফ্রন্টের শরিকরা। বুধবার বিকালে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক চিঠির মাধ্যমে বিএনপিকে বিষয়টি অবহিত করা হয়।

বিএনপিকে লেখা ইসির চিঠিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীরা পোস্টার বা ব্যানারে নিজের ছবি ও প্রতীক ছাড়া অন্য কোনো ছবি ছাপাতে পারবেন না। কোনো প্রার্থী নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত হলে তিনি নিজের ছবি ও প্রতীকের পাশাপাশি দলীয় প্রধানের ছবি ছাপাতে পারবেন।

চিঠিতে আরও বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল জোটভুক্ত হয়ে নির্বাচন করলে তাদের প্রার্থী জোটভুক্ত অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারবেন। কিন্তু নিজ দলের প্রধানের ছবি ছাড়া অন্য কোনো দলের প্রধানের ছবি ব্যবহার করতে পারবেন না।

এর আগে গত সপ্তাহে এই বিষয়ে ব্যাখ্যা চেয়ে বিএনপি ইসিকে চিঠি দিয়েছিল। চিঠিতে বিএনপির পক্ষ থেকে জানতে চাওয়া হয়- ঐক্যফ্রন্টের শরিক দলগুলোর কেউ কেউ দলীয় প্রধান হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি ব্যবহার করতে চায়।

এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বলেন, আইন অনুযায়ী কার ছবি ব্যবহার করা যাবে বা কার ছবি ব্যবহার করা যাবে না, ইসি সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছে। কোন দল কার ছবি ব্যবহার করবে, সে বিষয়ে ইসি কোনো নির্দেশনা দেয়নি।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, গণফোরাম, জেএসডি, এলডিপি, নাগরিক ঐক্যসহ আরও বেশ কিছু দল জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে। এদের মধ্যে নিবন্ধিত দল গণফোরাম, জেএসডি, এলডিপিসহ ছোট আরও কয়েকটি দলের প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এছাড়া অনিবন্ধিত দল নাগরিক ঐক্য ও জামায়াতে ইসলামীও বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছে।