খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি রবিবার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৩ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
জিয়া চ্যারিটেবল মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা জামিন আবেদন আদালতে উপস্থাপন করেছেন তার আইনজীবীরা। আবেদন গ্রহন করে আদালত জানিয়েছে জামিন বিষয়ে শুনানি হবে আগামী রবিবার।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) তার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের ডিভিশন বেঞ্চ শুনানির জন্য এই দিন ধার্য করেন। এরআগে মঙ্গলবার খালেদা জিয়ার আইনজীবীরা জামিন আবেদনটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এফিডেভিট করেন।
খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীন।
আইনজীবীরা জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক বেশি খারাপ। এখন হাত নাড়াতেও পারেন না, নিয়ন্ত্রণে নেই ডায়াবেটিস। এমন অবস্থায় বিদেশে নিয়ে চিকিৎসা করানোর কোন বিকল্প নেই। তাই খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নিয়ে চিকিৎসা করানোর কথা উল্লেখ করা হয়েছে জামিন আবেদনে। তারা জানান, এ মামলায় জামিন পেলে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়ও তাকে জামিন পেতে হবে।
প্রসঙ্গত, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালত তাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছিল। এ সাজার বিরুদ্ধে করা আপিল হাইকোর্টে শুনানির পর্যায়ে রয়েছে।
গত বছর ১২ ডিসেম্বর এ মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামিনের আবেদন খারিজ হলে দুই মাসের কিছু বেশি সময় পর আবারও জামিনের আবেদন করলেন তিনি। তবে, বিএনপি এবং দলটির আইনজীবীদের অভিযোগ, সরকারের ইশারায় জামিনযোগ্য মামলায় তাকে জামিন দিচ্ছে না আদালত।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ১০ বছর ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া কারা কর্তৃপক্ষের অধীনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন।
-জেডসি
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি