খালেদা জিয়ার ডায়াবেটিস নিয়ন্ত্রণহীন হয়ে গেছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩৫ পিএম, ১৪ আগস্ট ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার জীবন এখন সংকটময় অবস্থায় উপনীত হয়েছে। কারাগারে নেয়ার সময় সম্পূর্ণ সুস্থ নেত্রী এখন হুইলচেয়ার ছেড়ে উঠতে পারছেন না। ডায়াবেটিস নিয়ন্ত্রণহীন হয়ে গেছে। তার ওপর ইনস্যুলিনের কার্যকারিতা অনেক কমে গেছে।
সাবেক প্রধানমন্ত্রীর প্রাণ বাঁচাতে দ্রুত তার মুক্তির দাবি জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, মুক্তি না দিলে জনগণ আর বসে থাকবে না। সরকারি ষড়যন্ত্রের জবাব দেয়া হবে বলেও হুশিয়ারি দেন তিনি।
বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
তিনি আরও বলেন, ওবায়দুল কাদের যখন দুর্ভোগকে স্বস্তিদায়ক আর আনন্দযাত্রা বলছেন, তখন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গত রোববার ফেসবুক পোস্টে তুলে ধরেছেন ঈদে তার বাড়ি ফেরার চরম ভোগান্তির কথা।
রোববার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে শাহরিয়ার আলম লেখেন- আমার ট্রেন ১৫ ঘণ্টা দেরিতে ছাড়ল। সিডিউলে থাকা অনেক প্রোগ্রাম মিস করলাম।
দুদিন ধরে টিভিতে দেখলাম মানুষের ভোগান্তি, এগুলো আমাকে অনেক ভাবিয়েছে। আজকে নিজের চোখেও দেখলাম। সুতরাং সেতুমন্ত্রী কথার ফুলঝুড়ি দিয়ে মানুষের চোখকে বিভ্রান্ত করার ব্যর্থ চেষ্টা করেন; কিন্তু ভুক্তভোগী মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছেন সড়ক, নৌ ও রেলপথে ঘরে ফেরার যন্ত্রণা।
আমরা মিডিয়ায় দেখেছি- ঢাকা থেকে খুলনা যেতে ৩৬ ঘণ্টা সময় লেগেছে। কুষ্টিয়া যেতে সময় লেগেছে ২৭ ঘণ্টা। ঢাকা থেকে পাবনায় পৌঁছতে সময় লেগেছে ২২ ঘণ্টা।
-জেডসি
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা


