খালেদা জিয়ার মুক্তির জন্য ‘বিশেষ আবেদন’ করবে পরিবার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৫ পিএম, ২৪ জানুয়ারি ২০২০ শুক্রবার
খালেদা জিয়ার মুক্তির জন্য ‘বিশেষ আবেদন’ করবে পরিবার
অসুস্থ খালেদা জিয়ার কারামুক্তির জন্য ‘বিশেষ আবেদনের’ কথা ভাবছেন তার স্বজনরা। আজ শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদাকে দেখে এসে সাংবাদিকদের কাছে এই অবস্থান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের সেজ বোন সেলিমা ইসলাম।
তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ। তিনি ঠিকমতো কথাও বলতে পারছেন না। উন্নত চিকিৎসার জন্য দ্রুত খালেদা জিয়াকে অন্য কোনো হাসপাতালে নেওয়া দরকার।
দুর্নীতিতে দণ্ডিত খালেদা জিয়ার আপাতত জামিনে মুক্তির সম্ভাবনা না থাকার বিষয়টি উল্লেখ করে সাংবাদিকরা সেলিমা ইসলামের কাছে জানতে চান, বিএনপি নেত্রীর মুক্তির জন্য পরিবার থেকে ‘বিশেষ আবেদনের’ কথা ভাবা হচ্ছে কি না। জবাবে তিনি বলেন, ‘আমরা এখনও আবেদন করিনি। আমরা ভাবছি, আবেদন করব। তবে এখনও ঠিক করিনি এটা।’
সেলিমা ইসলাম বলেন, ‘কারণ তার যে শরীরের অবস্থা, এভাবে চললে বেশি দিন পর উনাকে জীবিত অবস্থায় আমরা বাসায় নিয়ে যেতে পারব না। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে।’
দুই বছরের বেশি সময় ধরে কারাবন্দী খালেদা জিয়া প্যারোলে মুক্তি পেতে যাচ্ছেন বলে গত বছর মার্চেও গুঞ্জন উঠেছিল। সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছিলেন, দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে কারাবন্দী খালেদা জিয়া প্যারোলে মুক্তির আবেদন করলে তখন তা নিয়ে ভাববেন তারা।
এখন পরিবার থেকে সেই উদ্যোগ নেওয়া হবে কি না, সে বিষয়ে স্পষ্ট করেননি খালেদার বোন সেলিমা ইসলাম। তিনি বলেন, ‘উনার (খালেদা জিয়া) যে অবস্থা তার দ্রুত উন্নত চিকিৎসার বন্দোবস্ত করতে হবে। তার শরীর খুবই খারাপ। তার সুগার লেভেল আজকে ১৫। এভাবে আর কত দিন চলবে?’
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস


