ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৩:২৯:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:৫৭ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে ফের ঝটিকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। এবারের ঝটিকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করা হয় চানখারপুল এলাকায়।

 

আজ সোমবার সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন গেট থেকে মিছিলটি বের হয়ে চানখারপুল মোড়ের কাছে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

 

মিছিলের আগে সমাবেশে রিজভী বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে। তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

 

তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে হবে। অন্যথায় এ অবৈধ সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

 

মিছিলে খালেদা জিয়ার মুক্তি চেয়ে দলীয় নেতাকর্মীরা স্লোগান দেন। এতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।