খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহিলা দলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৭ পিএম, ২ আগস্ট ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা।
শুক্রবার সকাল সোয়া ১০ টাায় মহিলা দলের উদ্যোগে আয়োজিত মিছিলটি নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিকট এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মিছিলে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রসঙ্গ তুলে ধরে সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার কাছে প্রতিহিংসার রাজনীতিই মূখ্য। তাই তাঁর ব্যক্তিগত আক্রোশের শিকার বেগম খালেদা জিয়াকে অবিলম্বে নি:শর্ত মুক্তি দেয়া না হলে সরকারের পরিণতি শুভ হবে না। মানুষের ন্যায় বিচারের প্রত্যাশা উচ্চতর আদালতের নিকট থেকে। কারণ নিম্ন আদালত সরকারের হাতের মুঠোয়। গত বুধবার দেশবাসী বিশ্বাস ও আস্থা রেখেছিল উচ্চতর আদালত বেগম জিয়াকে জামিন দেবেন। কিন্তু দেশনেত্রী জামিন না পাওয়ায় দেশের মানুষ হতাশ। এই অবিচারের পরিণতি নিয়ে আমরা শঙ্কিত।
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে যখন মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে, ডেঙ্গুর ব্যাপক বিস্তারে দেশবাসী যখন ভয়ে শঙ্কিত তখন এই ভয়ঙ্কর মহামারী মোকাবেলায় জনবিচ্ছিন্ন সরকারের মাথাব্যথা নেই। দেশব্যাপী খুন, নারী-শিশু ধর্ষণ এবং ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ বৃদ্ধি সবকিছুকেই সরকারের মন্ত্রী-নেতারা গুজব বলছেন। বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়কে গুজব ছড়ানোর কারখানাও বলা হচ্ছে।
তিনি বলেন, আমরা এমন এক নিপীড়ক সরকারের অধীনে বসবাস করছি যাদের মানবিকতা নেই, জনগণের প্রতি ন্যুনতম ভালবাসা ও দায়িত্ববোধ নেই, আছে শুধু চোখ রাঙানী ও অবৈধ ক্ষমতার দাপট।
বিএনপির এই নেতা বলেন, নিজেদের অপশাসন বেপরোয়া গতিতে চলমান রাখতে নিজেদের অপকর্ম বিএনপিসহ বিরোধী দলের ওপর চাপিয়ে দিয়ে মনে করছে কেউ বুঝি কিছু টের পাচ্ছে না। কিন্তু সকল অপকর্মের জবাব দিতে জনগণ ভিতরে ভিতরে প্রস্তুতি নিচ্ছে, সে খবর সরকার জানেনা। আওয়ামী সরকারের জুলুম থেকে রক্ষা পেতে জনগণ রাজপথে ধেয়ে আসছে। ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার চরমভাবে শুধু ব্যর্থই নয়, এদের আমলে বছর বছর বৃদ্ধি পাচ্ছে মশাবাহিত রোগ ও রোগীর সংখ্যা। ডেঙ্গু ও চিকুনগুনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা এবারে সব বছরের চেয়ে অত্যধিক বেশী।
ডেঙ্গু মোকাবেলায় সরকারের ব্যর্থতা উল্লেখ করে রিজভী আহমেদ বলেন, মশা নিধনে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে অথচ সিটি কর্পোরেশনের ঔষুধে মশা মরছে না। কোটি টাকা লোপাটে ঢাকার দুই সিটি কর্পোরেশন এখন নিজেরাই গারবেজে পরিণত হয়েছে।
জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে ডেঙ্গু মোকাবেলায় জনসচেতনতামূলক র্যালী অনুষ্ঠানের জন্য মহিলা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান বিএনপি’র এই নেতা ।
-জেডসি
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব


