খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপির বিশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ২৬ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে হঠাৎ রাজধানীতে বিশাল মিছিল নিয়ে নেমেছে বিএনপি। মিছিলের অগ্রভাগে রয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটির অগ্রভাগে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশ নিয়ে দেশনেত্রী বেগম জিয়ার মুক্তির দাবিতে শ্লোগান দিচ্ছেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে জাতীয় প্রেসক্লাব থেকে মিছিলটি শুরু হয়ে হাইকোর্ট গেটে গিয়ে সড়কে অবস্থান এবং নেতাকর্মীরা শুয়ে সড়ক অবরোধ করেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে হাইকোর্টের সামনে বিএনপি নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রেখেছেন। এরইমধ্যে হাইকোর্টের দ্বিতীয় গেটসহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
তারা সেখানে কিছুক্ষণ অবস্থান করার পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। হাইকোর্টের সামনে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীদের টিয়ারশেল ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
সুপ্রিম কোর্টের নিরাপত্তায় কোর্ট এলাকায় পুলিশ নিয়োজিত রয়েছে। বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা যেন কোর্টের ভেতরে প্রবেশ করতে না পারে, সেজন্য কোর্টের সকল গেটে তালা লাগিয়ে দেয়া হয়েছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা সড়কে ব্যারিকেড দিয়ে রেখেছেন। তাদের অবস্থানের কারণে কদম ফোয়ারা থেকে শাহবাগ পর্যন্ত সড়কের একাংশে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। সড়কে অবস্থান নেয়া বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে অ্যাকশনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন জানান, আজ জাতীয় প্রেসক্লাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমাদের একটি সংহতি সমাবেশ ছিল। সমাবেশ শেষে আমাদের সিনিয়র নেতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আবদুল্লাহ আল নোমান ও শওকত মাহমুদের নেতৃত্বে নেতাদের মুক্তির দাবিতে রাজপথে মিছিল নিয়ে হাইকোর্ট গেটে অবস্থান নেই। এ সময় আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও লাঠিচার্জ করে বাধাগ্রস্ত করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা আগামীতেও এরকম কর্মসূচি অব্যাহত রাখবো।
-জেডসি
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক




