খালেদা জিয়ার মুক্তি দাবিতে সারাদেশে বিএনপির মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৬ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে দুদিনের কর্মসূচির অংশ হিসেবে আজ মানববন্ধন কর্মসূচি পালন করবে দলটি। মানববন্ধন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে মহানগর ও জেলা বিএনপি। বিএনপির নেতাকর্মীরা ইঙ্গিত দিয়েছেন নেত্রীর মুক্তির দাবিতে মানববন্ধনে বড় জমায়েতের চেষ্টা করবে তারা।
আজ বৃহস্পতিবার সারাদেশে এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেবেন দলের তৃণমূলের নেতাকর্মীরা। জেলা ও মহানগর পর্যায়ে এ মানববন্ধনে কেন্দ্রীয় নেতারাও অংশ নেবেন।
এদিকে গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে একই দাবিতে মানববন্ধন করে বিএনপি।
এর আগে গত রবিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, খালেদা জিয়ার মুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পর্যায়ক্রমে কর্মসূচি পালন করবে বলেও জানান ফখরুল।
-জেডসি
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল