খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪২ পিএম, ১৯ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তিতে সরকার বাধা দিচ্ছে। গণতান্ত্রিক আন্দোলনের আপোসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ক্রমান্বয়ে অবনতি ঘটছে। বেগম জিয়ার হাত-পা এখন বেঁকে গেছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কর্মসূচি ঘোষণার পর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, এই সরকার বাংলাদেশকে দাস শিবিরে পরিণত করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাহস, সততা ও দৃঢ়তা দিয়ে প্রত্যক্ষ অন্যায় ও অবিচারকে মোকাবিলা করছেন। প্রিজন সেলে বন্দি থাকায় বেগম খালেদা জিয়ার হাত-পায়ের ব্যথা সারা শরীরে ছড়িয়ে পড়েছে, জয়েন্টগুলোতে প্রচন্ড ব্যথার কারণে নিজে উঠে দাঁড়াতে পারছেন না, সোজা হয়ে বসতেও পারছেন না। এমনকি নিজের হাতে তুলে খেতেও পারছেন না। স্বাস্থ্যের এতোটাই অবনতি হয়েছে যে, তার অঙ্গ-প্রত্যঙ্গ পঙ্গু হওয়ার উপক্রম হয়েছে।
তিনি বলেন, জনগণের সেন্টিমেন্ট অবজ্ঞা করে সরকার দেশের একজন জনপ্রিয় নেত্রীর জীবনকে নিঃশেষ করার সকল আয়োজনে ব্যস্ত রয়েছে। তার চিকিৎসার অধিকারটুকুও কেড়ে নেয়া হয়েছে। তার ন্যায্য প্রাপ্য জামিনে সরাসরি বাধা দেয়া হচ্ছে। নগ্নভাবে আদালতের ওপর হস্তক্ষেপ করা হচ্ছে। তার স্বাস্থ্য নিয়ে অসত্য সংবাদ পরিবেশন করতে বাধ্য করা হচ্ছে, যা এক ভয়াবহ ও সুদূরপ্রসারী চক্রান্তের বর্ধিত প্রকাশ।
বিএনপির এই নেতা বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তারা জনগণের সরকার নয়, তাদের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই, দায়বদ্ধতা অন্যখানে। এ কারণে আপনাদের ব্যস্ত রাখতে একটার পর একটা ভয়াবহ সঙ্কট সৃষ্টি করেই চলেছে তারা। এই সংকট কৃত্রিম সংকট, এই সংকট অবাধ লুটপাটের সিন্ডিকেটের কারণে।
তিনি আরো বলেন, অবৈধ সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারলে সংকটের সুরাহা হতে থাকবে। কারণ তখন জবাবদিহিতার আওতায় আসবে সবকিছু। আজ দেশের তরুণ সমাজসহ নানা শ্রেণি-পেশার মানুষকে রাজপথে নেমে আসতে হবে। দুনিয়ার দেশে দেশে তরুণরা সব স্বৈরাচারী সরকারগুলোকে পাল্টে দিচ্ছে।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে- আগামী শনিবার বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। ওইদিন ঢাকায় এই প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হবে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে বেলা ২টায়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার (২০ নভেম্বর) ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোতে তার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকায় আগামী বৃহস্পতিবার নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ে সকাল ১১টায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
-জেডসি
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক




