খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪১ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
ফাইল ছবি
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। তবে ফিরে যাওয়ার আগে হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তারা।
আজ শুক্রবার বিকেল ৩টার দিকে খালেদা জিয়ার পরিবারের ছয় সদস্য তার সঙ্গে দেখা করেন। বিকেল সাড়ে চারটার দিকে হাসপাতাল থেকে বের হয়ে যান তারা।
উপস্থিত সাংবাদিকরা এ সময় খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তবে তিনি কোনো কথা বলেননি।
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে শামীম ইস্কান্দারসহ এদিন দেখা করেন তার স্ত্রী কানিজ ফাতিমা, ভাতিজা শাফিন ইস্কান্দার এবং তার স্ত্রী অরনী ইস্কান্দার, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাগনে শাহরিয়া হক।
এর আগে গতকাল বৃহস্পতিবার কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) বরাবর আবেদন করে খালেদা জিয়ার পরিবার।
পুরান ঢাকার কারাগারে বন্দী অবস্থায় অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। গত বছরের এপ্রিল থেকে অসুস্থতার জন্য খালেদা জিয়া বিএসএমএইউতে চিকিৎসাধীন রয়েছেন।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা


