ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৬:৩৭:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই

খালেদা জিয়ার সাক্ষাৎ মেলেনি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:৫৪ পিএম, ২০ এপ্রিল ২০১৮ শুক্রবার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে গিয়েছিলেন দলটির তিন শীর্ষ নেতা। কিন্তু সাক্ষাতের অনুমতি মেলেনি।

 

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় এ তিন নেতাকে পুরাতন কারাগারে যেতে দেখা যায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান গিয়েছিলেন দেখা করতে। কিন্তু জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি না পেয়ে নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে ফেরত এসেছেন তারা। 

 

উল্লেখ্য গত ৮ ফেব্রুয়ারি জিয়া আরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদন্ড দেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত। এরপর থেকে নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে রয়েছেন বিএনপির নেত্রী।


এ দিকে আজ রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসতে যাচ্ছেন দলটির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা।