খালেদা জিয়া চলাচলও করতে পারছেন না: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৬ পিএম, ২৭ মার্চ ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, আমরা খালেদা জিয়াকে সম্পুর্ন সুস্থাবস্থায় কারাগারে নিয়ে যেতে দেখেছি। কিন্তু তিনি এখন এতোটাই অসুস্থ্ যে, কারাগারের কক্ষেও চলাচল করতে পারছেন না। আর সীমাহীন যন্ত্রণার মধ্যেদিন পার করছেন তিনি।
বুধবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, হাইকোর্টের নির্দেশে গত অক্টোবর মাসে খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আর কোন চিকিৎসা না দিয়েই এবং চিকিৎসকদের সঙ্গে কথা না বলে ৮ নভেম্বর আবার কারাগারে নেয়া হয়। ওই দিন থেকে গত ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত কোন চিকিৎসক বেগম জিয়াকে পরীক্ষা-নিরীক্ষা করেননি।
তিনি বলেন, আমরা বারবার কারা কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করার পরে গত ২৪ ফেব্রুয়ারি প্রথমবারের মতো মেডিক্যাল বোর্ড বেগম জিয়াকে দেখতে যায়। কিন্তু তারা কোন যন্ত্রপাতি নিয়ে যায়নি। তারা শুধু বেগম জিয়ার সঙ্গে কথা বলেছেন। তারা যাওয়ার পরে তাদের কাছে খালেদা জিয়ার প্রশ্ন ছিল, এই সাড়ে তিন মাসে তোমরা তো আমার একবারও খোঁজ নিলে না!
এই মূহুর্তে বেগম জিয়ার সুচিকিৎসার জন্য তার পছন্দের হাসপাতালে স্থানান্তরের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, আপনারা জানেন, বেগম জিয়ার চিকিৎসা নির্ভর করে কারা কর্তৃপক্ষের ওপর। এর সাথে সরাসরি জড়িত আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুর্ভাগ্যজনক হলেও কারা কর্তৃপক্ষ এবিষয়ে সম্পূর্ণ উদাসীন। আমরা বহুবার চেষ্টা করেছি, কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য। কমপক্ষে ২০ বার চেষ্টা করেছি। কিন্তু যোগাযোগ করতে পারেনি।
ফখরুল বলেন, মঙ্গলবার বেগম জিয়ার পরিবারের সদস্য তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তারা বলেছেন, বেগম জিয়া আরো অসুস্থ্য হয়ে পড়েছেন। বেগম জিয়াকে চিকিৎসা না দিয়ে সুপরিকল্পিতভাবে হত্যা করার ষড়যন্ত্র হচ্ছে। আর এর দায়-দায়িত্ব কারা কর্তৃপক্ষ ও সরকারকে বহন করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।
-জেডসি
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার





