ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ৯:৪১:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত

খালেদা জিয়া মনোনয়নপত্র কিনবেন আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৩ এএম, ১২ নভেম্বর ২০১৮ সোমবার

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ মনোনয়নপত্র কিনবেন। তার পক্ষে অাজ সোমবার সকাল ১০টায় প্রথম মনোনয়নপত্রটি কিনবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। দলীয় প্রধানের মনোনয়নপত্র কেনার মাধ্যমেই বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু হবে আজ। 


 
দলের সিদ্ধান্ত অনুযায়ি ফেনী-১ আসন থেকেএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন খালেদা জিয়া।


 
বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, ‘আগামীকাল সোমবার সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দেশনেত্রী খালেদা জিয়াকে দিয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে।’


 
জানা গেছে, খালেদা জিয়ার মনোনয়নপত্র কেনার সময় তার নির্বাচনী এলাকা ফেনী-১ আসনের বিপুল সংখ্যক নেতাকর্মীও উপস্থিত থাকবেন।


 
১২ ও ১৩ নভেম্বর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম উত্তোলন করতে পারবেন আগ্রহীরা। মনোনয়ন ফরম পূরণ করে আগামী ১৩ ও ১৪ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে এই কার্যালয়ে জমা দিতে পারবেন।


 
পাঁচ হাজার টাকায় কেনা যাবে মনোনয়নপত্র। তবে জমা দেয়ার সময় ফেরতযোগ্য ২৫ হাজার টাকা জমা দিতে হবে। মোট ৩০ হাজার টাকা লাগবে মনোনয়নপত্র কেনা ও জমা দিতে।