খালেদা জিয়া মাইল্ড স্ট্রোক, দাবি চিকিৎসকদের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:৫৭ পিএম, ১২ জুন ২০১৮ মঙ্গলবার
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মাইল্ড স্ট্রোক হয়েছে বলে দাবি করেছেন তার ব্যক্তিগত এক চিকিৎসকরা। তাকে দ্রুত বিশেষায়িত ইউনাইটেড হাসপাতালে নিয়ে চিকিৎসা করানোর সুপারিশ করেছেন এ চার চিকিৎসক।
আজ শনিবার বিকেলে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে খালেদা জিয়াকে দেখে বের হয়ে তারা এ সুপারিশ করেন। এ চার চিকিৎসক হলেন-প্রফেসর এফএম সিদ্দিকী, প্রফেসর সৈয়দ ওয়াহিদুর রহমান, প্রফেসর ডা. আব্দুল কুদ্দুস ও ডা. মো. আল মামুন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এফ এম সিদ্দিকী সাংবাদিকদের জানান, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে চার পৃষ্ঠার একটি সুপারিশমালা তারা কারা কর্তৃপক্ষকে দিয়েছেন।
এই প্রশ্নের উত্তরে বলেন, ওনার কথায় কিছুটা জড়তা আছে। তবে কমিউনিকেশন করতে পারছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, গত ৫ জুন দাঁড়ানো অবস্থা থেকে পড়ে গিয়ে ট্রানসিয়েন্ট ইসকেমিক অ্যাটাক (টিআইএ) বা সাময়িক ব্রেন স্ট্রোক হয় খালেদা জিয়ার।
চিকিৎসকেরা বলেছেন- খালেদা জিয়াকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নিতে হবে। সেখানে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার সুবিধা রয়েছে।
এর আগে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, খালেদা জিয়া গত মঙ্গলবার দাঁড়িয়ে থাকা অবস্থায় মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। তিন সপ্তাহ ধরে তিনি ভীষণ জ্বরে ভুগছেন। যা কোনোভাবেই থামছে না।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি রয়েছেন বিএনপি প্রধান।
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার




