খালেদা জিয়া রাজবন্দীর চেয়েও বেশি সুবিধা পাচ্ছেন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:১৫ পিএম, ৩ জুন ২০১৮ রবিবার
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া একজন প্রথম শ্রেণীর রাজবন্দীর চেয়েও অনেক বেশি সুযোগ-সুবিধা পাচ্ছেন।
তিনি বলেন, খালেদা জিয়া রাজবন্দী নন, তিনি দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত একজন কয়েদি। কারাবিধি অনুযায়ী প্রথম শ্রেণীর একজন কয়েদি যে সুযোগ-সুবিধা পান তার চেয়ে বেশি এমনকি একজন রাজবন্দীর চেয়েও তিনি অনেক বেশি সুযোগ-সুবিধা পাচ্ছেন।
হাছান মাহমুদ আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে কারাগারে খালেদা জিয়ার সুযোগ-সুবিধা নিয়ে বিএনপির অভিযোগের জবাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
এ সময় আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া ও কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য মারুফা আক্তার পপিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কারাগারে পাওয়া বিভিন্ন সুযোগ-সুুবিধার কথা উল্লেখ করে বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাছান বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া অত্যন্ত পরিপাটি একটি কক্ষে থাকেন। সে কক্ষে নিয়মিত সংবাদপত্র দেয়া হয়, টেলিভিশন ও ফ্রিজ রয়েছে এবং তার রান্নার কাজের জন্য একটি টিম রয়েছে।
এ বিষয়ে তিনি বলেন, তার স্বাস্থ্য পরিচর্যার জন্য সার্বক্ষণিক এক নারী নার্স থাকেন এবং তার ব্যক্তিগত পরিচারিকা ফাতেমা তো রয়েছেনই। প্রতিদিন সকাল বিকাল একজন চিকিৎসক তার স্বাস্থ্যের দেখভাল করেন। হাছান বলেন, খালেদা জিয়া তার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন। আর তার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ অনুযায়ীই তিনি ঔষধ গ্রহণ করছেন।
তিনি বলেন, বিএনপি নেতা রিজভী আহমেদ কারাগারে খালেদা জিয়ার সুযোগ-সুবিধা নিয়ে যে অভিযোগ করেছেন তার (খালেদা) চিকিৎসকেরাও এ ধরনের কোন অভিযোগ তুলেননি। সুস্থ বেগম জিয়াকে অসুস্থ বানিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করাই হলো বিএনপির বর্তমান রাজনীতি।
সূত্র : বাসস
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার




