খালে মেয়েশিশুর লাশ, বখাটেদের বিরুদ্ধে অভিযোগ
আপডেট: ০২:০৩ পিএম, ২ আগস্ট ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুর উপজেলার পশ্চিম বাদুড়তলা খাল থেকে আজ রোববার ফারজানা আক্তার (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ফারজানা বাদুড়তলা গ্রামের রিকশাচালক ফারুক মল্লিকের মেয়ে। সে স্থানীয় পশ্চিম বাদুড়তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ত।
পুলিশ জানায়, গতকাল শনিবার সকালে ফারজানা বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ হয়। আজ দুপুরে স্থানীয় লোকজন বাড়ির পাশে খালে লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতের পরিবারের অভিযোগ, স্থানীয় দুই বখাটে ফারজানাকে প্রায়ই উত্ত্যক্ত করত। তারাই তাকে নির্যাতনের পর হত্যা করতে পারে বলে ধারণা করছেন তাঁরা।
নিহতের খালা নাজমা বেগম সাংবাদিকদের বলেন, গতকাল দুপুর থেকে ফারজানার খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ খালে তার লাশ পাওয়া যায়।
নাজমা অভিযোগ করে বলেন, ‘আগে থেকেই ফারজানাকে দুটি ছেলে বিরক্ত করত। আমার ধারণা, ওই ছেলে দুইটাই ওকে নির্যাতন করে মেরেছে।’
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল গিয়াস বলেন, ‘প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে দেখা গেছে শিশুটির মুখমণ্ডল রক্তাক্ত ছিল। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।’
ময়নাতদন্তের জন্য শিশু ফারজানার লাশ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান
০২.০৮.২০১৫
- রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা