ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ১৮:২৯:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

খিলক্ষেতে যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৭ এএম, ৭ নভেম্বর ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীতে খিলক্ষেত আকাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ নভেম্বর) রাতে খিলক্ষেত ফ্লাইওভারের পাশে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে আকাশ পরিবহননের একটি বাসে আগুনের লাগানোর খবর পাই। সেখানে দুটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পরিবহনকারী একটি বাসে, বিকাল সাড়ে তিনটার দিকে মিরপুর ১ নম্বর সনি সিনেমা হল মোড়ে আলিফ পরিবহন, দুপুর ২টা ৫ মিনিটে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে বিকল্প অটো সার্ভিস পরিবহনের একটি বাসে ও বেলা ১১টায় মিরপুর-১ নম্বর চিড়িয়াখানা রোডে দিশারী পরিবহণের একটি বাসে আগুন দেওয়া হয়।