ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ২৩:৫৫:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

খুদে খুশবু’র উজবেকিস্তান জয় 

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২২ পিএম, ৩০ জুন ২০১৯ রবিবার

উজবেকিস্তান জয় করে দেশে ফিরেছে খুদে দাবা প্রতিভা ওয়ারসিয়া খুশবু। গত শনিবার সে দেশে ফিরে আসে।

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে এশিয়ান স্কুল চেস চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-৭ গ্রুপে র‌্যাপিড ও স্ট্যান্ডার্ড ইভেন্টে চ্যাম্পিয়ন এবং ব্লিটজে রানারআপ হয়েছে খুশবু।

এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ওয়ারসিয়া খুশবু ২০ জুন র‌্যাপিড ইভেন্টে ৭ ম্যাচে ৬.৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হবার পাশাপাশি স্বর্ণপদক জয় করে।

এর পর ২১-২৭ জুন পর্যন্ত অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইভেন্টে ৯ ম্যাচে ৭.৫ পয়েন্ট পেয়ে শিরোপা জয়ের সাথে স্বর্ণপদক জয়ের কৃতিত্ব দেখায়।

শুধু তাই নয়, ২৭ জুন বিকেলে ব্লিটজ ইভেন্টে ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রানারআপ হবার পাশাপাশি রৌপ্যপদক জয় করে।


সাউথ পয়েন্ট স্কুলের ছাত্রী ওয়ারসিয়া খুশবু বিট মাসকট প্রাইভেট লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় উজবেকিস্তানে এশিয়ান স্কুল চেস চ্যাম্পিয়নশিপে অংশ গ্রহণ করে।

উল্লেখ্য উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত এশিয়ান স্কুল দাবায় ১৬টি দেশ অংশ নিয়েছিল। এর মধ্যে খুশবুর ইভেন্টে ছিল ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, মঙ্গোলিয়া, শ্রীলংকা ও উজবেকিস্তানের প্রতিযোগী। তাদের পেছনে ফেলে তিনটি ইভেন্ট থেকে দুটি স্বর্ণ এবং একটি রৌপ্যপদক জয় করে বাংলাদেশকে দারুণ সাফল্য এনে দেয় সে।