ঢাকা, মঙ্গলবার ০৩, ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩২:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম? কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে আবারও দেশে ভূমিকম্প অনুভূত, মাত্রা ৪.১

‘খুব অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে তালিকায় ফের শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৫ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকার বাতাসের মান আজ ‘খুব অস্বাস্থ্যকর’। একইসঙ্গে বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে ঢাকা।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২৬ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ২২০। এই মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

এ ছাড়া তালিকায় ১৯৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি। ১৮৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে চীনের বেইজিং। স্কোর ১৭৮ নিয়ে চতুর্থ অবস্থানে ভারতের আরেক শহর মুম্বাই।

তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এরমধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এরমধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালীর সংক্রমণ এবং বিষণ্নতার ঝুঁকি।