ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ১০:১১:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

খুলনাজুড়ে করোনায় আরও ১২ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৪ পিএম, ২০ আগস্ট ২০২১ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে কোভিডে শনাক্ত হয়েছে ৩৯৬ জনের।

শুক্রবার (২০ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। এর আগে বৃহস্পতিবার (১৯ আগস্ট) খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু ও শনাক্ত হয়েছিল ৪২২ জনের।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ চারজনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এ ছাড়া ঝিনাইদহে তিনজন, যশোরে দুইজন, খুলনা, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৬ হাজার ২২ জনের শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৮৯০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ হাজার ৩৭ জন।


-জেডসি