খুলনায় করোনা আক্রান্ত হয়ে এক দিনে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৫ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
খুলনা বিভাগে সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩২০ জনের। এর আগে সোমবার জানানো হয় তার আগের ২৪ ঘণ্টায় বিভাগে ৪৬৪ জনের করোনা শনাক্ত এবং ৫ জনের মৃত্যু হয়েছিল। সেই হিসাবে সবশেষ এক দিনে বিভাগে মৃতের সংখ্যা বেড়েছে; কমেছে শনাক্ত।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
খুলনা করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন নগরীর দোলখোলা এলাকার আদি সাহা (৭২), বাগেরহাট কচুয়ার মুনসুর আলী (৭০) এবং নগরীর টুটপাড়ার হেনারা (৬২)।
এ ছাড়া হাসপাতালে সকাল ৯টা পর্যন্ত ৪৭ জন রোগী ভর্তি ছিল। যার মধ্যে রেড জোনে ২৩ জন, ইয়েলো জোনে ১৮ জন এবং আইসিইউতে ৬ জন চিকিৎসাধীন আছেন।
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় যশোরের কেশবপুরের আসাদুজ্জামান (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালে ১৯ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে চারজন এবং এইচডিইউতে একজন চিকিৎসা নিচ্ছেন।
গাজী মেডিকেলের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালে ৬ জন রোগী ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক দিনে মৃতের সংখ্যায় শীর্ষে খুলনা। এদিন বিভাগের মধ্যে খুলনা জেলায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নড়াইলে দুজন এবং সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।
একই সময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৩২০ জনের। এর মধ্যে শীর্ষে রয়েছে কুষ্টিয়া। এই জেলায় সর্বোচ্চ ৬৪ জনের শনাক্ত হয়েছে। আর খুলনায় ৬২ জন ও যশোরে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ ছাড়া সাতক্ষীরায় ২৪ জন, ঝিনাইদহে ২২ জন, বাগেরহাটে ২৫ জন, নড়াইলে ২৭ জন, মাগুরায় ৫ জন, চুয়াডাঙ্গায় ২৭ জন এবং মেহেরপুরে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪২ জন।
স্বাস্থ্য বিভাগের ওই প্রতিবেদনে আরও জানা যায়, খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ২৬ হাজার ৩৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ১২ হাজার ১৭২ জন। আর মোট মারা গেছেন ৩ হাজার ২৪৭ জন।
শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ৩১ হাজার ৪৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ৫৭২ জন। এ ছাড়া করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায়। এই জেলায় মারা গেছে ৮২৫ জন। আর মৃতের সংখ্যায় সবচেয়ে কম সাতক্ষীরা ও মাগুরায় ৯১ জন করে।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা



