খুলনায় ঘুমন্ত শিশুকে কুপিয়ে হত্যা করলো সৎ মা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৪ পিএম, ৬ এপ্রিল ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদহ ইউনিয়নের আড়কান্দী গ্রামে তানিশা আক্তার নামের ৫ বছরের এক শিশুকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শিশুটির সৎ মা তিথি আক্তার মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটির বাবা উপজেলার আড়কান্দী গ্রামের খাজা শেখ। তিনি বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে চাকরিরত।
এলাকাবাসী ও পুলিশ জানায়, খাজা শেখ ৭ বছর আগে বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার আক্কাস শেখের মেয়ে তাসলিমা বেগমকে বিয়ে করেন। বেশ কিছুদিন আগে তাদের বিচ্ছেদ হয়। তাদের একমাত্র সন্তান ছিল তানিশা।
বাবা-মার বিচ্ছেদের পর তানিশা মায়ের সাথে নানা বাড়িতে ছিল। কিছুদিন আগে সে বাবার বাড়িতে বেড়াতে এসেছিল। সেখানে অমানবিক নির্যাতন করতেন সৎ মা মুক্তা।
সর্বশেষ গতকাল সোমবার তানিশা বাবার বাড়িতে বেড়াতে এসে দাদির কাছে ঘুমায়। সেখান থেকে সৎ মা মুক্তা তাকে উঠিয়ে নিজের কাছে নিয়ে আসেন।
রাত ১১টার দিকে ঘুমন্ত শিশুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপান মুক্তা। রক্তাক্ত জখম তানিশার চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে তেরখানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। খুমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় স্থানীয়রা রক্তমাখা ধারালো অস্ত্রসহ মুক্তাকে আটক করে পুলিশে দেয়।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, সৎ মা তানিশাকে হত্যা করেছে। সৎ মা শিশু তানিশাকে মেনে নিতে পারেনি। হত্যাকাণ্ডের পেছনে আর কোনো কারণ আছে কিনা, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে।
-জেডসি
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম



