খুলনা বিভাগে একদিনে করোনায় রেকর্ড ২৮ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১২ পিএম, ২০ জুন ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে একদিনে ২৮ জনের প্রাণহানি হয়েছে, যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। সেখানে সাতজন মারা গেছেন।
রবিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এই তথ্য জানান।
কুষ্টিয়া ছাড়াও খুলনায় দুইজন, বাগেরহাটে দুইজন, সাতক্ষীরায় দুইজন, যশোরে চারজন, নড়াইলে একজন, মাগুরায় একজন, চুয়াডাঙ্গায় পাঁচজন এবং ঝিনাইদহে চারজন মারা গেছেন অদৃশ্য ভাইরাসটিতে সংক্রমিত হয়ে।
এর আগে গতকাল শনিবার খুলনা বিভাগে ২২ জনের মৃত্যু হয়েছিল। তার আগের দিন ১৭ জুন মারা গিয়েছিল ১৮ জন।
গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। করোনা সংক্রমণের শুরু থেকে রবিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৪৫ হাজার ৩২ জন। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮২৫ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ হাজার ৩২০ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২২৩ জন। করোনায় এই জেলায় মোট মৃত্যু হয়েছে ২০৮ জনের। বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৮ জনের। করোনায় এই জেলায় মোট মারা গেছেন ৬৫ জন।
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৪ জন। মোট মৃত্যু হয়েছে ৬২ জনের। যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৭৩ জনের। মোট মৃত্যু হয়েছে ১০৮ জনের। নড়াইলে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৪৪ জন। এই জেলায় করোনায় মোট মারা গেছেন ৩১ জন। মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি। এই জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ২৫ জন।
মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ১৯ জন। মোট মৃতের সংখ্যা ৩৩ জন।
ঝিনাইদহে গত একদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯০ জনের। তাদের নিয়ে মোট মৃতের সংখ্যা ৬৬ জন। কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছে ১৬৪ জন। মোট মারা গেছে ১৫৪ জন। চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৬৮ জন। মোট মারা গেছেন ৭৩ জন।
-জেডসি
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম



