ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ১২:০১:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন রেকর্ডের মুকুটে মেসি দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

খুলনা বিভাগে একদিনে করোনায় ২২ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৯ পিএম, ১৭ আগস্ট ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু হয়েছে। এ সময় শনাক্ত হয়েছে ৪৭১ জন। মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, খুলনায় গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৭ জনের মৃত্যু হয়েছে। বাকিদের মধ্যে যশোরে ৬ জন, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় ৩ জন করে, সাতক্ষীরা, নড়াইল ও মাগুরায় ১ জন করে মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার (১৬ আগস্ট) সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৪ হাজার ৭৮১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৮৫১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ হাজার ৮০৭ জন। 

-জেডসি